ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়ায় দিনদুপুরে এলোপাতাড়ি গুলি করে যুবককে হত্যা
এম. মতিন, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 10 July, 2025, 8:19 PM

রাঙ্গুনিয়ায় দিনদুপুরে এলোপাতাড়ি গুলি করে  যুবককে হত্যা

রাঙ্গুনিয়ায় দিনদুপুরে এলোপাতাড়ি গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে রাসেল(২৫) নামের এক প্রবাস ফেরত যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাসেল। তিনি ওই গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন। বর্তমানে সে দিনমজুরের কাজ করেন। আজ বিকেলে মোবারক আলী টিলা এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা তাঁকে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে যায়। এদিকে এঘটনার পর একাকার সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজমান করছে। 

এব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের আঘাতে যখম করার চিহ্ন রয়েছে। 

তবে ঘটনাস্থল ও আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status