|
তালম ইউনিয়ন পরিষদ সচল রাখতে প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তালম ইউনিয়ন পরিষদ সচল রাখতে প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন গত বুধবার জেলা প্রশাসক মো. মুহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত এক পত্র প্রেরণ করেছে। পত্রে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল খালেক , গত ০৫ আগষ্ট থেকে হতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান-১ মো. নাজির উদ্দিনকে অনুরোধ করা হলে তার শারীরিক অসুস্থতার কারণে প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িত্ব হতে অব্যহতি চেয়ে আবেদন দাখিল করেন। পরবর্তীতে উদ্ভুত পরিস্থিতিতে উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাগণের জরুরী সভার কার্যপত্রানুযায়ী মো. নাজির উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান-১ করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার জন্য সুপারিশসহ পত্র প্রেরণ করা হয়। পত্রে আরও উল্লেখ্য থাকে যে, বর্ণিত চেয়ারম্যান ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় জনসেবা বিঘ্নিত হচ্ছে।স্বাভাবিক কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য গত ১৯ আগষ্ট পরিপত্র মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মো. নাজির উদ্দিন কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
