|
এসএসসির ফলাফলে টানা চতুর্থবারের মতো শীর্ষে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() এসএসসির ফলাফলে টানা চতুর্থবারের মতো শীর্ষে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি এছাড়া এ গ্রেড পেয়েছেন ২১ জন এবং এ মাইনাস পেয়েছেন ১ জন শিক্ষার্থী। বিশিষ্ট শিল্পপতি ফরিদ আহমেদ ভূইয়া ২০১৭ সালে শিক্ষার মান্নোয়নে রামগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরের একটি অজপাড়া গাঁয়ে ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রামের ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠা করেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি। এবছর বিদ্যালয়টি হতে বিজ্ঞান বিভাগে ৩৮ জন পরিক্ষার্থীর মধ্যে ৩৮ জনই জিপিএ ৫, ব্যবসা শাখায় ২১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২জন এবং মানবিক শাখা থেকে ৫ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ জন। এ ব্যাপারে একাডেমির অধ্যক্ষ খোন্দকার আব্দুল মান্নান বলেন শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের দূরদর্শিতার কারণেই এ কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমদ ভূইয়া জানান আমাদের কঠোর পরিশ্রম সফলতার মুখ দেখতে শুরু করেছে। শিক্ষার্থীদের ফলাফলে আমি খুশি। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ বলেন, ফলাফল দিক দিয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে অত্র প্রতিষ্ঠান। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন। উল্লেখ্য ২০২৪ইং সনের এইচএসসি পরিক্ষার ঘোষিত ফলাফলে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কুমিল্লা বোর্ডে তৃতীয় স্থান অর্জন জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
