|
যাত্রাবাড়ীতে একই পরিবারে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
নতুন সময় ডেস্ক
|
![]() যাত্রাবাড়ীতে একই পরিবারে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩ দগ্ধরা হলেন রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়া। দগ্ধদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান তারা। এরপরে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন পরিবারের তিনজনের শরীর আগুনে ঝলসানো। দরজা-জানালা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। যাত্রাবাড়ীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করলেন আহতরা তিনি আরও জানান, তাদের ধারণা বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটেছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ আর শিশুটির ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
