ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
১৩ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 January, 2019, 10:55 PM

১৩ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীকে আহ্বায়ক করে শুক্রবার এ কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপন দেবনাথ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মাহফুজ এবং কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রতন কুমার নাথ।

এর আগে শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত অবস্থায় ১৩ শ্রমিক নিহত হন। আহত হন আরও পাঁচজন। উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামক ইট ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৩ শ্রমিকের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।

এ ঘটনায় জুমার নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status