|
ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় শিশু নিহত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় শিশু নিহত সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন উপজেলার তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, দুপুরে বিরতির সময় মাদ্রাসা থেকে বের হয়ে খোকন আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায় । সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
