|
শ্রীপুরে পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল ওধাও
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল ওধাও সোমবার (৭জুলাই) ভোরে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি এলাকার হাবিজ উদ্দিন মণ্ডল বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এই কঙ্কাল চুরির ঘটনার অভিযোগ উঠে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরেদের একটি সংঘবদ্ধ চক্র মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে জানতে পেরেছি। স্থানীয় বাসিন্দা নাঈম শেখ ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল এবং হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী মিনারার কবর খুঁড়ে তাদের কঙ্কাল নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মিজান মণ্ডল বলেন, “এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা নিজেদের প্রিয়জনদের কবরও নিরাপদ ভাবতে পারছি না। এখন অনেকেই পারিবারিক কবরস্থান-গুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। ওসি মোহাম্মদ আব্দুল বারিক আরো জানান, কবর দুটি দুই বছরের পুরাতন। কংকাল দুটো কেমন ছিলা বা কঙ্কাল ছিলো কিনা তা জানা নেই। খবর পেয়ে শ্রীপুর থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
