|
আশুরার মহিমা
রিয়াজুল হক
|
![]() রিয়াজুল হক বয়ে আনে ইতিহাসের সাদা-লাল পার। এই দিনে ঘটে গেছে বহু ঘটনা, ইতিহাসে লেখা আছে তারই বর্ণনা। আদম পেয়েছেন ক্ষমা দীর্ঘ ক্রন্দন শেষে, নুহের নাও থামে জুদি পাহাড়ের দেশে। ইউনুস বন্দি থেকে মুক্তি পেলেন যবে, রহমতের আলো জ্বেলে উঠলো তখন ভবে। ইব্রাহিম বাঁচেন নমরূদের তীব্র আগুন থেকে, নামাজে থাকেন তিনি পূর্ণ ভরসা রেখে। মূসা দলবলে বাঁচেন আল্লাহর রহমতে, অভিশপ্ত ফিরাউন হারায় জুলুমের পথে। আইয়ুব দীর্ঘ দেড় যুগের রোগ মুক্তি পান, ইয়াকুব পান ইউসুফ, বড় আদরের ধন। আসমানে উঠলেন ঈসা প্রভুর দয়ায়, ফিরে আসবেন এই দিনে তাঁরই করুণায়। আরও আছে এক বেদনার দিন, হুসাইনের শোকে কাঁদে আসমান জমিন। সত্যের পথে থেকে শহীদ তিনি, জুলুমের মুখে মিথ্যা বলেননি যিনি। কিয়ামত হবে বিচারের তরে, কাঁপবে জাহান আল্লাহর ডরে। তওবায় ফিরি দয়াময় প্রভুর পথে, অন্তরে মুক্তির আশা রাখি শুধু সাথে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
