ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আজ গণঅভ্যুত্থান দিবসের ৫০ বছর পূর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 2:25 PM

আজ গণঅভ্যুত্থান দিবসের ৫০ বছর পূর্তি

আজ গণঅভ্যুত্থান দিবসের ৫০ বছর পূর্তি

বাংলার ছাত্রসমাজ ৬৯-এর ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। গণঅভ্যুত্থান দিবসের ৫০ বছর পূর্তি আজ (বৃহস্পতিবার)। ১৯৬৯ সালের ওই অভ্যুত্থানের পথ ধরেই আইয়ুব খানের পদত্যাগ, বঙ্গবন্ধুর মুক্তি এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ।

গণঅভ্যুত্থানের সেই স্মৃতি তুলে ধরেছেন সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমেদ।

৬ দফা পেশ করে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারাগারে। ৬ দফাকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ, ভাসানীর নেতৃত্বে ন্যাপ, ছাত্র ইউনিয়নের দুই গ্রুপসহ বিভিন্ন সংগঠন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা করা হলো ১১ দফা। ডাকসুর ভিপি তখন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনে পাকিস্তানি শাসকদের নিপীড়ন আন্দোলনকে আরো উস্কে দিল। গণঅভ্যুত্থানে পতন হলো আইয়ুব খানের, মুক্তি পেলেন বঙ্গবন্ধু।

ঢাকা মেডিকেল থেকে চানখারপুলের রশিদ বিল্ডিংয়ের সামনে গুলিতে শাহাদৎবরণ করেছিলেন আসাদ। সেখানে কোনো স্মৃতিচিহৃ নেই।

সচিবালয়ের পথে শিক্ষাভবনের পাশে ভবনটির সামনে গুলিতে নিহত হয়েছিলেন মতিউর। সেখানেও কোনো স্মৃতির স্বাক্ষর নেই। কেউ বুঝতে পারবে না
এসব এলাকা বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসের সাক্ষী।

ঊনসত্তরের ২৪ জানুয়ারি প্রবল গণআন্দোলন-গণবিস্ফোরণের মধ্য দিয়ে দেশের মানুষ রাজপথে নেমে এসে গণঅভ্যুত্থান সৃষ্টি করে যা আজও ইতিহাসে মাইলফলক। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status