ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সুপেয় পানিই বড় চ্যালেঞ্জ: এলজিআরডি মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 1:46 PM

সুপেয় পানিই বড় চ্যালেঞ্জ: এলজিআরডি মন্ত্রী

সুপেয় পানিই বড় চ্যালেঞ্জ: এলজিআরডি মন্ত্রী

ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়্যারেজ অথরিটির (ওয়াসা) কর্মকর্তাদের উদ্দেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামীতে আমরা অনেক দৃশ্যমান কিছু দেশকে দিতে চাই। দেশকে একটা ভিন্ন অবস্থায় নিয়ে যেতে চাই। চমকপদ কিছু দিতে চাই। এজন্য আমাদের সুপেয় পানি একটা বড় চ্যালেঞ্জ। আমরা সবার মধ্যে সমান সেবা দিতে চাই। আমি জানি ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা চরম অবহেলা-অব্যবস্থাপনায় মধ্যে গেছে ও চলেছে। এ অবস্থায় আর যেতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসা ভবনে প্রতিষ্ঠাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আপনারা অতীতের ত্রুটিপূর্ণ ব্যাপারে সতর্ক না হলে পরিণতি ভালো হবে না। আমরা অনেক দূরে যেতে চাই, অন্যায় সহ্য করা হবে না। আপনাদের যার যেখানে দুর্বলতা আছে তা এক্ষুনি শোধরান তা না হলে পরিণতি খারাপ হবে। কোনো না আর অন্যায় সহ্য করা হবে না। অব্যবস্থাপনার করণে আমাদের গ্রোথপর অনেক হ্যাম্পার হয়েছে, আর নয়।

তিনি বলেন, আমি যদি আমার অবস্থানে থেকে বড় বড় বাড়ি করি, তাহলে মানুষ জানতে চাইবে অর্থের উৎস কি? অনেকে ধারণা করবে বড় কোনো আসনে গেলেই হয়তো বড় বাড়ি করা হয়। আল্লাহকে সাক্ষী রেখে আমি এমন কাজ করবো না যে কাজের কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখতে হবে অন্যায় কাজ করলে আল্লাহ সহ্য করবে না।

সভায় ওয়াসার এমডির বিরুদ্ধে সিবিএ নেতাকর্মীরা অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আজ এসে এ অবস্থা দেখলাম। আমি সবার কথা শুনবো, সবাইকে নিয়ে কাজ করতে চাই। কারো কোনো অন্যায় থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তবে এমডিকে প্রশ্ন করতে চাইলে এলজিআরডিমন্ত্রী বলেন, আজ আমি উপস্থিত আছি, আজ না। তবে আমি সাংবাদিকসহ সবার কথা শুনতে চাই। আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন আপনাকে স্বাগত জানাবো।

সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এসএম গোলাম ফারুক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ ওয়াসার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status