ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে বিএনপি নেতা জিয়া ও কমরেড-এর নের্তৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা
এ এইচ অনিক, উজিরপুর
প্রকাশ: Monday, 30 June, 2025, 7:58 PM

উজিরপুরে বিএনপি নেতা জিয়া ও কমরেড-এর নের্তৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

উজিরপুরে বিএনপি নেতা জিয়া ও কমরেড-এর নের্তৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

বরিশাল জেলার  উজিরপুরে বিএনপি নেতা ও সাবেক সফল ইউপি সদস্য মোঃ জিয়া আমিন রাড়ী ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি,উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড এর মোটরসাইকেল শোভাযাত্রা ও উপজেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ। 

গত রবিবার  দিনভর মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা,উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীগন মোটরসাইকেল শোভাযাত্রা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে  অংশগ্রহন করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে সাথে ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম রাড়ী,যুবদল নেতা ইমরান বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ খলিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল থেকে শুরু করে উজিরপুর বাজার,গৌরনদী উপজেলার মাহিলারা, বিল্বগ্রাম বাজার, হস্তিশুন্ড ঈদগা মার্কেটসহ উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এছাড়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এদিকে মোঃ  জিয়া আমিন রাড়ী ও মোঃ শাহাদুজ্জামান কমরেডকে  বিএনপির একাধিক  নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করেছে উজিরপুর। 

উল্লেখ্য মোঃ জিয়া আমিন রাড়ী ও মোঃ শাহাদুজ্জামান কমরেড এই দুই ত্যাগী নেতা তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের সরকারের আমলে আওয়ামীলীগের দোসর ও পেটোয়া পুলিশ বাহিনীর অত্যাচার ও "ক্র*সফা*য়ারের হাত থেকে জীবন বাঁচাতে প্রিয় মার্তৃভূমি ছেড়ে একযুগ দেশছাড়া হয়ে বিদেশে অবস্থান করেছিলো। 

এদিকে বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী ও মোঃ শাহাদুজ্জামান কমরেড ইতিপূর্বে বিএনপির দুর্দিনে হাসিনা হটাও আন্দোলনে  রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেন। একারনেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করে দেশ ছাড়া করেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। 

গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি-জামায়াতে ইসলামী,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভাবে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যায়। 

এরপর বাংলাদেশে ফিরে আসায় রাজপথ কাঁপানো এই দুই নেতাকে পেয়ে উজিরপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মোঃ জিয়া আমিন রাড়ী ও মোঃ শাহাদুজ্জামান কমরেড অগ্রনী ভূমিকা পালন করবেন আশাবাদী নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status