ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরের ২নং আমলসার ইউনিয়ন বিএনপি'র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
প্রকাশ: Monday, 30 June, 2025, 7:55 PM

শ্রীপুরের ২নং আমলসার ইউনিয়ন বিএনপি'র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরের ২নং আমলসার ইউনিয়ন বিএনপি'র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ২নং আমলসার  ইউনিয়ন বিএনপি'র ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আমলসার ইউনিয়ন পরিষদ মাঠে ৯টি ওয়ার্ডের বিএনপি তালিকাভুক্ত ভোটারদের উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটের প্রদানের মাধ্যমে এই দ্বি-বার্ষিক ওয়ার্ড কমিটির প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

৩০ জুন সোমবার সকাল ১২ ঘটিকা হতে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহন চলে।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপি'র সদস্য বদরুল আলম হিরো এর সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা (টিম প্রধান শ্রীপুর উপজেলা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ও মাগুরা জেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারন ও সদ্য সাবেক সদস্য সচিব এবং জেলা বিএনপি'র সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা-উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তৃণমূল বিএনপি'র সাধারন  ভোটারগণ উপস্থিত ছিলেন।

ভোট শেষে সকল প্রার্থীর এজেন্ট ও বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গননা করে বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিতদের বিজয়ী ঘোষনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status