|
জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ ইউএনও আশরাফুল আলম রাসেল
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ ইউএনও আশরাফুল আলম রাসেল জন্ম-মৃত্যু নিবন্ধনের নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সার্বিক দাপ্তরিক ব্যবস্থাপনায় অনন্য ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। পুরস্কার গ্রহণের পর ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, এ স্বীকৃতি শুধু আমার একার নয়। এটি ঝিনাইগাতীর প্রতিটি ইউনিয়ন পরিষদ, নিবন্ধন কর্মী, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা চেষ্টা করেছি নিয়মিত তথ্য হালনাগাদ রাখা, জনসচেতনতা তৈরি ও নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে। এ সম্মাননা আমাদের আরও অনুপ্রাণিত করবে জনসেবায় নতুন উদ্যমে কাজ করতে। আমি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ নাগরিক তথ্যের সঠিক নিবন্ধন ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অন্যতম ভিত্তি। তাই এ কাজকে আমি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, নাগরিক অধিকারের অংশ হিসেবেও দেখি। এছাড়াও একই কার্যক্রমে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও একজন শ্রেষ্ঠ গ্রাম পুলিশকেও পুরস্কার প্রদান করা হয়। তাদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও নিবন্ধন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ও গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
