ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 30 June, 2025, 3:33 PM

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১শত পিস ইয়াবাসহ ১মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ ৩০ জুন সোমবার সকাল ১০টার দি‌কে রৌমারী উপ‌জেলার চর নতুন বন্দর এলাকার আনোয়ার মিয়ার পুত্র র‌ফিক মিয়া (৩৫) না‌মের এক মাদক কারবা‌রি‌কে তার বাড়ি থেকে হাতেনাতে গ্রপ্তার করে রৌমারী থানার পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ হাজার ১শত পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মাদক ব‌্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে ওই কারবা‌রি। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে মাদকদ্রব‌্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে প্রত্যেকটি থানাতে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড়া দেয়া হবে না। ইতোমধ্যে জেলার প্রতিটি মাদককারবারের স্থান ও মাদককারবারিদের চিহ্নিত করা হয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশি কার্যক্রম অব্যহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status