|
ঋতুপর্ণার সঙ্গে জুটি, যা বললেন চঞ্চল
নতুন সময় ডেস্ক
|
![]() ঋতুপর্ণার সঙ্গে জুটি, যা বললেন চঞ্চল গতকাল পশ্চিমবঙ্গের গণমাধ্যমে খবরটি আসে। সেখানকার নতুন ছবিতে অভিনয় করবেন চঞ্চল। যদিও নির্মাতারা কেউ নিশ্চিত করেননি ছবিটির কথা। তবে ছবিটির প্রসঙ্গে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে চঞ্চল বলেন, ‘আলোচনা চলছে কাজটা নিয়ে। এখনো চূড়ান্ত হয়নি, হলেই জানাব। তবে সম্ভাবনা আছে!’ সম্ভাবনা যদি ফলে, তাহলে এটি হতে যাচ্ছে চঞ্চল ও ঋতুপর্ণার একসঙ্গে প্রথম ছবি। আর এই খবরে বেশ উচ্ছ্বসিত দুই তারকার ভক্তকুল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
