ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 June, 2025, 10:19 PM

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

কমপ্লিট শাটডাউনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবির) কর্মকর্তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (২৯ জুন) রাজধানীর তেঁজগাওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা। ব্যবসায়ীরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চলমান ইস্যুতে মধ্যস্থতা করার উদ্যোগ নেন। উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
 
রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।

এর আগে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বিদ্যমান সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন।
এ ছাড়া সদস্য হিসেবে আছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status