বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইটানসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটানস দুটি দলই পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে। আগের ৮ ম্যাচের একটিতে জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস ইতিমধ্যেই বিপিএল থেকে ছিটকে গেছে। চলতি বিপিএলের দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না তাদের।
অন্যদিকে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে সিলেট সিক্সার্স।