ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল, আছে ওভারটাইম ভাতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 June, 2025, 1:21 PM

নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল, আছে ওভারটাইম ভাতা

নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল, আছে ওভারটাইম ভাতা

এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ার বিভাগ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, ওভারটাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এডিসন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) 
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৬ জুন ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৬ জুন ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://edison-bd.com
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) 
পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার

বিভাগ: কাস্টমার কেয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: টেলিযোগাযোগ, ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতি, মোবাইল আনুষাঙ্গিক বিষয়ে ভালো জ্ঞান। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ওভারটাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৫

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status