|
নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে গ্রেফতার -১
মোঃ ইব্রাহিম সেনবাগ, নোয়াখালী
|
![]() নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে গ্রেফতার -১ সংবাদ ব্রিফিংয়ের সময় তিনি বলেন, দু’জনের মধ্যে সামাজিক বিজনেস প্ল্যাটফর্মের একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় গোপন রেখে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগিয়ে নেয় কথিত প্রতারক প্রেমিক শুভ জিৎ মণ্ডল। পরে ঢাকার একটি হোটেলে ১১ দিন আটক রেখে শারীরিক নির্যাতন করে। পরে সেখান থেকে তার এক বন্ধুর মাধ্যমে পতিতালয়ে বিক্রি করে দেয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তথ্যগুলো স্বীকার করে। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় গোপন সংবাদের বিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। উল্লেখ্য গত ৭ মে জেলা শহর মাইজদী থেকে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগিয়ে নেয় কথিত প্রতারক প্রেমিক শুভ জিৎ মণ্ডল (১৯) সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে। ভুক্তভোগী সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় ফাজিল মাদরাসা থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা ১৫ জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রা বাড়ির জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। নির্যাতিত কিশোরী বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
