ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পরিবেশ দূষণ রোধ করতে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 7:33 PM

পরিবেশ দূষণ রোধ করতে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক

পরিবেশ দূষণ রোধ করতে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত  সুলতানা বলেছেন, পরিবেশ দূষণ রোধ করতে জনসচেনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আজ ২৫ জুন বুধবার সকাল ১০টায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি রেলি বের হয়। রেলিতে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি( সনাক), এসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গ্রীন ভয়েস, ইসলামি রিলিফ, ইয়ুথ ক্লাব, স্কাউট, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহন করে। 

রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশ দূষণমুক্ত করতে বিশেষ করে প্লাস্টিক বর্জন, প্লাস্টিকের দূষণ ও পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব এবং প্লাস্টিক ব্যবহারে সতর্ক থাকাসহ জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে বিরূপ প্রভাব থেকে বাঁচতে বেশিবেশি বৃক্ষরোপনের মাধ্যমে পরিকল্পিত বনায়ন ও সবুজ বাংলাদেশ গড়ার জন্য আলোচকগণ বক্তব্য রাখেন।

আলোচনায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ দূষণে  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, যত্রতত্র  বর্জ্য ফেলানো এবং বায়ু দূষণের মতো বিষয়গুলো তুলে ধরে পরিবেশ
দূষণ রোধ করতে জনসচেনতা  সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এজন্য তিনি প্লাস্টিকের বিকল্প এবং বর্জ্য ব্যবস্থাপনা দিকে জেলার সর্বস্তরের মানুষজনকে সচেতন থাকার আহবান জানান।

আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার মাসুদ রানা (ভুরুঙ্গামারী), সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি এবং অন্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি প্রমূখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পরিবেশবান্ধব কাজে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি শিশু- কিশোরদের পুরুস্কার বিতরণ ও জেলার সমাজ সেবা অধিদপ্তর থেকে অসুস্থ,  দুঃস্থ অসহায়, অগ্নি দগ্ধ শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক তুলে দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status