|
বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৯.৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা
মোঃ রাসেল, নাটোর
|
![]() বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৯.৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা ঘোষিত বাজেটে মোট আয় ও ব্যয় উভয়ই নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৭৪৬ টাকা। আয়-ব্যয় সমান হওয়ায় বাজেটে কোনো সমাপনী ঘাটতি বা উদ্বৃত্ত দেখানো হয়নি বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, উপজেলা শিক্ষা অফিসার ডা. সাবরিনা আনাম, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিয়াজুল ইসলাম এবং পৌরসভার প্রকৌশলী শহিদুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাজেট ঘোষণায় পৌর এলাকার নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও যুব উন্নয়ন খাতে গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে। বাজেটকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদী মনোভাব লক্ষ্য করা গেছে, যা আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
