ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
তাড়াশে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 3:13 PM

তাড়াশে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ

তাড়াশে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ

অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে ভিজিডি কার্ড পেল ৩১২ জন উপকারভোগী পরিবার। 

লটারির মাধ্যমে ভিজিডি কার্ডের উদ্ভোধন করেন তালম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, মমিন হোসেন। 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়নে সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ৯টি ওয়ার্ডে ৩০ কেজি চাউলের ভিডাব্লিউবি কার্ডের ৩১২ জন দরিদ্র মহিলার তালিকা প্রস্তুত করা হয়েছে।

জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নিম্ন আয়ের মোট নয় শতাধিক এরও বেশি মানুষ অনলাইনে আবেদন করেন। এ উপলক্ষে বুধবার (২৫ জুন ) সকাল সাড়ে ১০ টার দিকে তালম ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত লটারি আয়োজন করা হয়। 

এসময়ে লটারির মাধ্যমে ৯ টি ওয়ার্ড থেকে সরকার নির্ধারিত সৌভাগ্যবান ৩১২ জন দরিদ্র নারীর তালিকা প্রস্তুত করা হয়। এ সকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অত্র ইউনিয়নের   ইউপি সদস্যগণ।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তালম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো, সোলেমান হোসেন, ইউপি সদস্য মো.গোলাম মোস্তফা, মো. নাজির উদ্দিনসহ সামাজিক ও রাজনৈতিক নেতা-কর্মী বৃন্দ।

এদিকে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ এর এমন সুন্দর উদ্যোগ’কে সাধুবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনসাধারণ। পাশাপাশি উপজেলার প্রতিটা ইউনিয়নে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে কেউই বৈষম্য শিকার হবে না বলে জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status