|
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল সহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল সহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুন রাত ০১টা হতে ভোর ০৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুনরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য—আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুলবাড়ীতে ৫ম শ্রেণির শিশুশিক্ষার্থীর ব্যাগে ২ কেজি গাঁজা, সৎ ভাইসহ আটক ২
কুড়িগ্রাম শহরে মাদক বিরোধী সচেতনতা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)
তেঁতুলিয়ায় মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত
