|
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আয়োজনে এই মতবিনিময় সভা হয়। প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অবসারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক ধীরাজ মোহন বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক অজন্তা দাশ, সাংবাদিক সুণীল কুমার দাশ ও তালা সুভাষিণী ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের নির্বাহী পরিচালক বিধান বিশ্বাস। সভাটি পরিচালনা করেন সমাজসেবক মুকুল কান্তি বিশ্বাস। এই দিবস উপলক্ষে গত ১৫ জুন থেকে শুরু হওয়া ফ্রি কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ চলবে ২৬ জুন পর্যন্ত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
