|
বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল!
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল! আদালতে নোবেল ও প্রিয়াকে দেখা যায় হাসিমুখে কথা বলতে। বিচারক প্রিয়ার মতামত জানতে চাইলে তিনি জানান, জামিনে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি ছিল এক ধরনের ভুল বোঝাবুঝি, যা এখন মীমাংসিত। আদালত থেকে বের হওয়ার সময়ও প্রিয়ার হাত ধরে ছিলেন নোবেল। পরে আদালত জামিন মঞ্জুর করলে তারা দুজনেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এদিকে জামিনের পর নোবেলের আইনজীবীরা জানান, খুব শিগগিরই দাম্পত্য জীবনে নতুন সদস্য আসছে—প্রিয়া অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে নোবেল বা প্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। প্রসঙ্গত, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা। তবে কারাগারে এই বিয়ের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। বর্তমানে জামিনে মুক্ত নোবেল সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তবে সামনে হয়তো নতুন জীবনের কথা জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই তারকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
