ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডকে ১৫৭ রানে গুঁড়িয়ে দিল ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 2:02 PM

নিউজিল্যান্ডকে ১৫৭ রানে গুঁড়িয়ে দিল ভারত

নিউজিল্যান্ডকে ১৫৭ রানে গুঁড়িয়ে দিল ভারত

আগুনে ফর্মে আছেন ভারতীয় বোলাররা। নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতেও সেই ধারায় তারা। নেপিয়ারে কিউইদের ১৫৭ রানেই অলআউট করে দিয়েছেন যাদব-চাহালরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। সূচনালগ্নে মোহাম্মদ শামির পেস তোপে পড়ে স্বাগতিকরা। মার্টিন গাপটিলকে ক্লিন বোল্ড করে ফেরান তিনি। স্বাগতিকদের শুরুর ধাক্কাও কাটিয়ে উঠতে দেননি শামি। পরের ওভারেই কলিন মুনরোকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান এই গতিতারকা।

১৮ রানে ২ উইকেট খোয়ানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রস টেলর ও অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে বাদ সাধেন যুজবেন্দ্র চাহাল। ২৪ রান করা টেলরকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন তিনি।

পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড। এসময় রূদ্রমূর্তি ধারণ করেন কুলদ্বীপ যাদব। ভয়ংকর চেহারায় হাজির হন তিনি। টপাটপ তুলে নেন উইকেট।

ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও একটি প্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন উইলিয়ামসন। তবে ৩৪তম ওভারে যাদব তাকে তুলে নিলে লড়াকু পুঁজি গড়ার স্বপ্ন ভেস্তে যায় ব্ল্যাক ক্যাপসদের। ফেরার আগে ৮১ বলে ৭ চারে ৬৪ রান করেন স্বাগতিক ক্যাপ্টেন।

ভারতের হয়ে ৩৯ রান খরচায় ৪ উইকেট নেন যাদব। ৩ উইকেট শিকার করেন শামি। এছাড়া চাহাল ২টি ও কেদার যাদব নেন ১ উইকেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status