ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু
নতুন সময় প্রিতবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 1:51 PM

উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে এবং কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তিনটি পৌরসভা ও ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরমও বিতরণ করা হচ্ছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতি ও শুক্রবারও একই সময়ে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহীদের ২৫ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিন জনের একটি প্যানেল সুপারিশ করবে।

প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি উল্লেখ করে কমপক্ষে তিনজনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২৫ জানুয়ারি মধ্যে জমা দিতে হবে। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনেও উল্লিখিত নিয়মাবলি প্রযোজ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status