ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, হোতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 10:53 PM

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, হোতা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, হোতা গ্রেপ্তার

প্রায় ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি দিতে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে চট্টগ্রাম বন্দর হতে আমদানিকৃত মূল্যবান যন্ত্রপাতি খালাস প্রতারণা চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। 

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর সোবহানবাগ থেকে অভিযুক্ত  তৌহিদুল ইসলাম শুভকে (৩০) গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তৌহিদুল ইসলাম নিজেকে সামরিক বাহিনীর মেজর পরিচয় দিতেন। তার কাছ থেকে সামরিক পোশাকযুক্ত মেজর পদের ভুয়া পরিচয়পত্র, অনেকগুলো মেজর পদের ভিজিটিং কার্ড, ৮টি মোবাইল ফোন, ১০টি সীম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডি জানায়, বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বিভিন্ন সময় আনা প্রায় ১৩৯টি কন্টেইনারে মূল্যবান যন্ত্রপাতি আমদানি করে। কিন্তু যথা সময়ে খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে কোম্পানির প্রায় ৯২ কোটি টাকা স্টোর রেন্ট বকেয়া হয়। এর প্রেক্ষিতে স্টোররেন্ট মওকুফের জন্য নৌপরিবহণ মন্ত্রণালয় বরাবর আবেদন করে কোম্পানি। বিষয়টি মন্ত্রণালয়ে বিবেচনাধীন থাকাকালীন প্রতারক তৌহিদুল ইসলাম এবং আবু হানিফা ওরফে হানাফি ওরফে আমিনুল ইসলাম ওরফে আমিন স্টোর রেন্ট মওকুফপত্র সরবরাহ করে। এরপর চট্টগ্রাম বন্দর থেকে যথা নিয়মে ওইসব যন্ত্রপাতি খালাসের উদ্যোগ নেওয়া হয়। 

বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহণ মন্ত্রণালয়কে অবহিত করলে স্টোর রেন্ট মওকুফ পত্রটি জাল বলে জানায়। এর প্রেক্ষিতে মামলা হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে তৌহিদুল ইসলাম শুভকে গতকাল ঢাকা থেকে গ্রেফতার করে। 

তার বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় প্রতারণার ২টি এবং রাজশাহী বোয়ালিয়া থানায় প্রতারণার আরও ২টি মামলা রয়েছে। এর মধ্যে গোয়ালন্দ থানায় ১টি মামলার সাজাসহ মোট ৪টি ওয়ারেন্ট থাকার তথ্য পাওয়া গেছে। 

এর আগে বিভিন্ন সময়ে মোহাম্মদ আবু হানিফা ওরফে হানাফি, মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন এবং রনি রাজ হোসেনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status