ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
আমার সবই আছে, শুধু রিলেশনশিপটাই নেই: জয়া আহসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 8:06 PM

আমার সবই আছে, শুধু রিলেশনশিপটাই নেই: জয়া আহসান

আমার সবই আছে, শুধু রিলেশনশিপটাই নেই: জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে অনাগ্রহী। তবে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের শৈশব, পারিবারিক সম্পর্ক ও বর্তমান সময়ের সামাজিক জটিলতা নিয়ে।

শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে জয়া বলেন, তার জীবনে নানুর অবদান ভোলার নয়। তিনি জানান, “আমার প্রথম কানের দুল এখনও যত্ন করে রেখেছি। নানু আমাকে ছোটবেলায় যেসব ঝুমকা দিয়েছিল, সেগুলো আজও অমূল্য সম্পদ আমার কাছে।” সেই প্রথম শাড়ি কেনার স্মৃতিও শেয়ার করেন জয়া— “সপ্তম কি অষ্টম শ্রেণিতে পড়ি তখন। নানু টাঙ্গাইল থেকে আমার জন্য প্রথম শাড়ি নিয়ে এলেন। তখনই মনে হয়েছিল, বুঝি আমি সত্যিই বড় হয়ে গেছি।”

জয়ার জীবনে তাঁর মা একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। মাকে নিয়ে আবেগঘন হয়ে তিনি বলেন, “আমাদের সংসারে মা-ই সূর্য। শুধু সন্তান নয়, পোষ্য কিংবা পরিচারিকার প্রতিও তাঁর সমান মমতা।” তবু মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে জয়া আজও সংকোচ অনুভব করেন। “মাকে কখনও মুখে বলিনি, আমি তোমাকে ভালবাসি। বা ডেকে সরি বলিনি। কেন যেন কষ্ট লাগে! অথচ পৃথিবীর সবার কাছে ‘সরি’ বলতে পারি অনায়াসে।”

বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী। তিনি বলেন, “এখন তো কেউ রিলেশনশিপে যায় না! সিচুয়েশনশিপ, আর কী কী যেন আছে! সবকিছুর নাম আছে, শুধু সম্পর্কেরই কোনো স্থায়িত্ব নেই।”

জয়া আহসানের এই খোলামেলা কথাগুলো যেন তার ভক্তদের সামনে তুলে ধরেছে এক পরিপূর্ণ মানুষকে—যিনি স্মৃতিতে আবিষ্ট, বাস্তবতায় দৃঢ় এবং অনুভবে অদ্ভুত সংযমী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status