ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
নাসিরনগর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 7:43 PM

নাসিরনগর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাসিরনগর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলা ১৮ ই জুন বুধবার দুপুরে নাসিরনগর শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কর্মসূচি পালন করে ।

এই কর্মসূচির উদ্বোধনী দিনে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিজাম আলম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, যুগ্ম সম্পাদক মুখলেস মিয়া ও সোহাগ, গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু ও সোহেল মিয়া।

এছাড়াও ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের, চাপরতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, কুন্ডা ইউনিয়নের দপ্তর সম্পাদক নাজমুল হক, গুনিয়াউক ইউনিয়নের সদস্য শাকিল ও সৈয়দ যুবাইদ, ধরমন্ডল ইউনিয়নের সদস্য মাহিদ, শাকিল, আবজাল, হিজবুল্লাহ, লাদেন ও রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, "পরিবেশ রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। ছাত্রদলের এই কর্মসূচি শুধু প্রতীকী নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বের অংশ।"

এই কর্মসূচি আগামী ১৫ দিন ধরে চলহে এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ধারাবাহিকভাবে গাছ রোপণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status