|
বিএনপি নেতা হয়েও নৌকা মার্কায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, অবশেষে স্থান হলো শ্রীঘরে
এম এইচ শাহীন, কুড়িগ্রাম
|
![]() বিএনপি নেতা হয়েও নৌকা মার্কায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, অবশেষে স্থান হলো শ্রীঘরে স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, আলমগীর বসুনীয়া ওরফে পাতলা আলমগীর থেতরাই ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক থাকাকালীন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের নৌকা মার্কার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহন করেন। তিনি বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বক্তব্য প্রদান করেন। এছাড়াও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের আওয়ামীলীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা মার্কার প্রচার-প্রচারণা ও ভোটকেন্দ্রে আওয়ামীলীগের দায়িত্ব পালন করেন আলমগীর বসুনীয়া। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপি'র কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য সচিব পদে নাম আসে আলমগীর বসুনীয়া ওরফে পাতলা আলমগীরে। কমিটি ঘোষনার পর থেকেই জনমনে শুরু হয় তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। সোস্যাল মিডিয়ায় (ফেসবুকে) ভাইরাল হয় আলমগীর বসুনীয়ার নৌকায় ভোট চেয়ে বিজয়ী করার ভিডিও ক্লিপ। এরপর গত ১ জুন উপজেলা বিএনপি'র আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে আওয়ামী লীগের নির্বাচনী মিটিংয়ে অংশ গ্রহন করে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বক্তব্য দিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলমগীর বসুনীয়ার সদস্য সচিবের পদ স্থগিত ঘোষনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ। বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে থেতরাই বাজার থেকে আলমগীর বসুনীয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান এর সাথে কথা হলে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
