ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
বুড়িগোয়ালিনীতে সবুজ সংহতির ইউনিয়ন কমিটি গঠন
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 6:32 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 18 June, 2025, 6:35 PM

বুড়িগোয়ালিনীতে সবুজ সংহতির ইউনিয়ন কমিটি গঠন

বুড়িগোয়ালিনীতে সবুজ সংহতির ইউনিয়ন কমিটি গঠন

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সবুজ সংহতির ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা ১১টায় বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারে সবুজ সংহতি ও বারসিক আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নে সবুজ সংহতির ইউনিয়নভিত্তিক চলতি কাজের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ বাইন। বারসিক এর সহযোগী কর্মসূচি কর্মকর্তা মনিকা পাইক এর সঞ্চালনায় সভায়র বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আঃ রউফ গাজী, বনজীবী শেফালী বিবি, আনন্দিনী মুন্ডা, দিলীপ মন্ডল, মোঃ শরিফুল ইসলাম, কনিকা রানী প্রমুখ।সবুজ সংহতির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিক উপকূলীয় এলাকার আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

সভায় সর্বসম্মতিক্রমে বুড়িগোয়ালিনী ইউনিয়নে সবুজ সংহতি’র ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ০৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটিতে মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহসিন বিল্লাহকে সভাপতি, শিক্ষক তাপস মিস্ত্রি ও বনজীবী শেফালী বিবি সহ-সভাপতি, দিলীপ মাঝি সাধারণ সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ প্রচার সম্পাদক, কনিকা রানী মন্ডল পরিবেশ বিষয়ক সম্পাদক, আনান্দিনী মুন্ডা মহিলা বিষয়ক সম্পাদিকা, নিমাই মন্ডল কোষাধ্যক্ষ, নাজমা পারভীন ও হিরা পারভীনকে কার্যকরী সদস্য করা হয়েছে।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ গাজী, ইউপি সদস্য মাছুরা পারভীন ও বীর মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ বাইন। সভায় আরো উপস্থিত ছিলেন বারসিক এর কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, চম্পা মল্লিক, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status