|
ট্রাম্প-মোদির ৩৫ মিনিটের ফোনালাপ, যে কথা হলো
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্প-মোদির ৩৫ মিনিটের ফোনালাপ, যে কথা হলো বুধবার (১৮ জুন) এ ফোনালাপের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ট্রাম্প ও মোদি তাদের আলোচনার সময়ে ইরান-ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে, আলোচনার ৩৫ মিনিটের বেশিরভাগটা জুড়েই ছিল ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত। বিক্রিম মিশ্রির বিবৃতি অনুযায়ী, মোদি মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় বলেছেন, ২২ এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছিলো ভারত। ৬ ও ৭ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে শুধু জঙ্গি ঘাঁটি ও গোপন আস্তানাগুলোকেই নিশানা করেছিল ভারত। পরিমিত, সুনির্দিষ্ট এবং উত্তেজনা যাতে প্রশমিত না হয়, সেরকমই পদক্ষেপ নিয়েছিল তার সামরিক বাহিনী। ভারত এটাও স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ৯ ও ১০ মে রাতে পাকিস্তানের হামলার কঠিন জবাব দেয় ভারত এবং পাকিস্তানি সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। তাদের সামরিক বিমানঘাঁটিগুলো অকেজো করে দেওয়া হয়। ভারতের দৃঢ় পদক্ষেপের কারণে পাকিস্তান সামরিক অভিযান বন্ধের অনুরোধ করতে বাধ্য হয়। বিবৃতিতে তিনি এও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই পুরো ঘটনাক্রমে কোনো সময়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি। বিক্রম মিশ্রি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে আজই হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মধ্যাহ্নভোজে অংশ নেবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তাদের মধ্যে অনেকটা গোপনীয় একটি বৈঠক হওয়ার কথা, যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
