ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বৈদ্যুতিক গাড়ি রিচার্জ হবে মাত্র ১৮ সেকেন্ডে, ছাড়পত্র পেল ব্রিটিশ কোম্পানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 3:13 PM

বৈদ্যুতিক গাড়ি রিচার্জ হবে মাত্র ১৮ সেকেন্ডে, ছাড়পত্র পেল ব্রিটিশ কোম্পানি

বৈদ্যুতিক গাড়ি রিচার্জ হবে মাত্র ১৮ সেকেন্ডে, ছাড়পত্র পেল ব্রিটিশ কোম্পানি

মাত্র ১৮ সেকেন্ডে পুরোপুরি চার্জ হয় এমন ক্ষমতাসম্পন্ন এক বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি বাণিজ্যিক উৎপাদনের সবুজ সংকেত পেল ব্রিটিশ কোম্পানি আরএমএল গ্রুপ। ‘ভারইভোল্ট’ নামে পরিচিত এই অত্যাধুনিক ব্যাটারি জুনের ২ তারিখে যুক্তরাজ্যের সরকারিভাবে ‘কনফরমিটি অব প্রোডাকশন’ সনদ লাভ করে। এই সরকারি অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এখন বড় পরিসরে ব্যাটারিটি উৎপাদন করতে পারবে এবং বিভিন্ন ইভি নির্মাতা কোম্পানির কাছে সরবরাহ করতে পারবে।

আরএমএলের পাওয়ারট্রেইন বিভাগের প্রধান জেমস আর্কেল এক বিবৃতিতে বলেন, ‘এই সনদ প্রমাণ করে, আমরা প্রোটোটাইপ এবং সীমিত উৎপাদন থেকে বেরিয়ে এসে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত।’

ভ্যারইভল্ট ব্যাটারিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এটি প্রতি কেজিতে ৬ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আরএমএল বোর্ড সদস্য মাইকেল ম্যালক বলেন, ‘এই ব্যাটারি প্রচণ্ড দ্রুততার সঙ্গে এর সমস্ত শক্তি সরবরাহ করতে পারে।

এই ব্যাটারির ‘সি রেটিং’ ২০০—মানে এটি মাত্র ১৮ সেকেন্ডেই পুরোপুরি চার্জ কিংবা ডিসচার্জ হতে পারে। তুলনামূলকভাবে, বৈদ্যুতিক গাড়ি পোরশে টাইকানের ব্যাটারির ‘সি রেটিং’ ৪ থেকে ৫-এর মধ্য, যার ফলে চার্জ বা ডিসচার্জ হতে সময় লাগে ১২ থেকে ১৫ মিনিট।

আরএমএল গ্রুপের সিইও পল ডিকিনসন জানান, ব্যাটারিটির মডুলার ডিজাইন থাকায় এটি বিভিন্ন ধরনের গাড়ির জন্য কাস্টমাইজ করা সম্ভব।

বর্তমানে কিছু ক্ষুদ্র পরিসরের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যারইভল্ট ব্যাটারি ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ‘সিঙ্গার ২১ সি’ হাইব্রিড হাইপার কার। গাড়িটি চলে ইঞ্জিনের পেট্রোল জ্বালানির পাশাপাশি এই ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ দিয়ে।

বর্তমানে আরএমএল গ্রুপ সীমিত পরিমাণে ব্যাটারিটি তৈরি করছে। তবে ভবিষ্যতে এটি বড় পরিসরে উৎপাদন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু বিলাসবহুল হাইপার কারের জন্যই নয়, সাধারণ ইভিতেও ব্যবহারোপযোগী করার পরিকল্পনা রয়েছে তাদের।

আরএমএল গ্রুপ পুরোনো মডেলের হাইপার কার—যেমন: লাফারারি বা ম্যাকল্যারেন পি১-এর ব্যাটারি আপগ্রেড করার একটি কিট তৈরির কাজও করছে।

ম্যালক বলেন, ‘এই গাড়িগুলোর জন্য আমরা একটি রিপ্লেসমেন্ট প্যাক দিতে পারি, যা রেঞ্জ অনেক বাড়িয়ে দেবে। গাড়ির অন্যান্য হার্ডওয়্যার যদি সমর্থন করে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও আট গুণ বাড়ানো যাবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status