|
চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন সোমবার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, চিকিৎসকরা পরিবারের সঙ্গে আলাপ করেছিলেন যে, আজ সন্ধ্যা ৭টায় লাইফ সাপোর্ট খুলে দিতে চান। এ নিয়ে কথাও হচ্ছিল, আমিও ছিলাম সেখানে। কিন্তু হাসপাতাল থেকে আমি একটু কাজে বাইরে আসার পরেই ওর পরিবার থেকে আমাকে ফোন করে জানাল, ডাক্তাররা আন-অফিশিয়ালি তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। আমি হাসপাতালেই যাচ্ছি আবার। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহাই। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাৎক্ষণিক বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া তাকে। সেখানে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
