|
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি
স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত
|
![]() ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে এদিন রাতেই জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমার ক্ষেত্রে আবহাওয়া সংকট এবং রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম পরিচালনার চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে বিএনপি। পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অপারগ অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করতে পারেননি বলে মনে করে দলটি। জনগণের ভোটাধিকার নিশ্চিতে আর ‘অহেতুক’ বিলম্ব না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে’ দায়ী করেছে দলটি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি বলেছে, ‘নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
