ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
দেশে ফিরলেন মির্জা ফখরুল, এপ্রিলে নির্বাচন ঘোষণায় জাতি হতাশ বলে দাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 June, 2025, 9:31 AM

দেশে ফিরলেন মির্জা ফখরুল, এপ্রিলে নির্বাচন ঘোষণায় জাতি হতাশ বলে দাবি

দেশে ফিরলেন মির্জা ফখরুল, এপ্রিলে নির্বাচন ঘোষণায় জাতি হতাশ বলে দাবি

চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, বার বার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায় বিএনপি, সেটাই আশা ছিলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয় গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।

শুক্রবার তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে রাত ১টা ২০ মিনিটে।

এর আগে, চোখের স্বাস্থ্যগত জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি মহাসচিব গত ১৩ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status