ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
'বাংলার দামাল ওরা'
সাকিব আল রোমান
প্রকাশ: Tuesday, 22 January, 2019, 2:28 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 January, 2019, 2:58 AM

'বাংলার দামাল ওরা'

'বাংলার দামাল ওরা'

ক্রিকেট পাগল মানুষের হৃদয়ে কম্পন তুলতে খুব শীঘ্রই আসছে 'বাংলার দামাল ওরা'। সাথে থাকছে একঝাঁক ললনা। প্রতিক হাসানের কণ্ঠে 'বাংলার দামাল ওরা' গানটির শ্যুটিং শেষ হয়েছে । সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গানের কথা ও সুর দিয়েছেন এ আর রাজ। গানের কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সাগর খান, ক্যামেরায় খোরশেদ আলম ও লাইটে মো: মামুন। সম্প্রতি রমনা বুদ্ধীপ্রতিবন্ধী স্কুল মাঠে সকাল থেকেই ব্যস্ত সময় কাটান 'বাংলার দামাল ছেলেরা' সাথে যুক্ত হয়ে যান বাংলার মেয়েরাও।


লাল-নীল আলোর ঝলকানি উৎসুক জনতার মনে প্রশ্ন জাগিয়ে ছিল কাক ডাকা ভোরের কুয়াশা থাকা কালিন সময়েই। কুয়াশা কেটে রৌদ্রের দেখা পেতেই ভীড় বাড়তে থাকে। বাংলার দামাল 'টাইগার সোহাগ' এর নিজেকে মেলে ধরেছেন শুরু থেকেই। ক্রিকেট পাগল সোহাগ নিজেও দায়িত্ব কাঁধে তুলে নেন। শ্যুটিং'র পাশাপাশি যে কোন উদ্যোগেও তাকে সক্রিয় থাকতে দেখা যায়। গানটিতে হিরো হিসেবে অভিনয় করেছেন টাইগার সোহাগ।


সোহাগের নেতৃত্বে ছেলরো ও আকাশ মাহির নেতৃত্বে মেয়েরা গানের তালে তালে নেচেছেন নাচিয়েছেন।


উল্লেখ্য, 'বাংলার দামাল ওরা' গানটি আসন্ন বিশ্বকাপ মাতানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন করে ক্রিকেট পাগল টাইগার সোহাগ এর উদ্যোগে গানটির যাত্রা শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status