ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢাকার ১৩৯ রান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 January, 2019, 9:33 PM
সর্বশেষ আপডেট: Monday, 21 January, 2019, 9:53 PM

খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢাকার ১৩৯ রান

খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢাকার ১৩৯ রান

খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢাকার ১৩৯ রান

খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢাকার ১৩৯ রান

পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস। আর দ্বিতীয় স্থানে আছে চিটাগং ভাইকিংস। শীর্ষ দুই দলের দ্বৈরথের রাতে ঢাকাকে খুব বেশি রান করতে দেয়নি মুশফিকুর রহীমের দল। দিনের দ্বিতীয় খেলায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করেছে সাকিব আল হাসানের দল।

সোমবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়ে আসে ঢাকা ডায়নামাইটসের জন্য। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার হারানো দিয়ে শুরু। এরপর ঢাকার ইনিংস এগিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

ব্যাটিং করতে নেমেই ওপেনার রনি তালুকদারের উইকেট হারায় ঢাকা। দলীয় শুন্য রানেই চিটাবংয়ের পেস অলরাউন্ডার রোবি ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে ফেরেন রনি। আরেক ওপেনার সুনীল নারাইনের ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান। তিনিও ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে ফেরেন।

বিপিএলের মাঝপথে ঢাকায় যোগ দেওয়া নতুন খেলোয়াড় হেইনো কুন নিজের অভিষেক রাঙাতে ব্যর্থ হয়েছেন। আবু জায়েদের বলে বোল্ড হওয়ার আগে ২১ বল খেলে ৩ চারে ১৮ রান সংগ্রহ করেছেন এই তরুণ ব্যাটসম্যান। তার বিদায়ের পর কোনো রান যুক্ত রান হতেই বিদায় নেন ডরউইশ রাসোলিও (০)।

৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে টেনে নেওয়ার দায়িত্ব পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের উপর। ৩৪ বলে ৩৪ রান করে তার সেই চেষ্টা অবশ্য একেবারে বিফলে যায়নি। ডেলপোর্টের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে তিনি যখন বিদায় নেন দলের স্কোর তখন ৯৫/৫।

এরপর বলার মতো রান এসেছে শুধু নুরুল হাসান ও শুভাগত হোমের ব্যাট থেকে। ১৮ বলে ৫ চারে ২৭ রান করেছেন নুরুল আর ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান এসেছে শুভাগত’র ব্যাট থেকে।

চিটাগংয়ের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন ক্যামেরন ডেলপোর্ট। এছাড়া রোবি ফ্রাইলিংক ও আবু জায়েদ রাহী নিয়েছেন ২টি করে উইকেট।

ঢাকা ডায়নামাইটস: সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), দারউইশ রাসুলি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, শুভাগত হোম, হেইনু কুন, মোহর শেখ।

চিটাগং ভাইকিংস মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ, রোবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, দাসুন শানাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status