|
চন্দনাইশে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ
খালেদ রায়হান, চন্দনাইশ
|
![]() চন্দনাইশে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ সোমবার (২ জুন ) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে ছাগল ও সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ছাগল বিতরণকালে অতিথিরা জেলেদের উদ্দেশ্যে বলেন, মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে এই ছাগল বিতরণ করা হয়েছে। এসময় মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
