|
ড্যাফেডিলে এয়ার রোভার স্কাউটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প শেষ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফেডিলে এয়ার রোভার স্কাউটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প শেষ রবিবার ২০ জানুয়ারি, মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেহাম্মদ আতিকুজ্জামান রিপন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার ( আন্তর্জাতিক মিস ফাহমিদা। ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মোঃ আনোয়ার হাবিব কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্লস ইন রোভার ইউনিট এর আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ। দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে ৪ জন ট্রেনারসহ মোট ৯০ জন রোভার অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে (প্রোগ্রাম) মেহাম্মদ অঅতিকুজ্জামান রিপন বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অধ্যায় । এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের বিপি’র আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
