ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 May, 2025, 5:00 PM

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) এম আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন।  

শুক্রবার (৩১ মে) গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্নেল এম আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভূঁইয়া।

তিনি জানান, কর্নেল আজিমের প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা মহাখালী নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দ্বিতীয় নামাজ দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে, তৃতীয় নামাজ বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, চতুর্থ নামাজ বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এবং শেষ নামাজ বাদ এশা তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

মিশুক ও বিনয়ী মানুষ হিসেবে বিভিন্ন মতের মানুষের কাছে তিনি সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে লাকসাম-মনোহরগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status