|
রাণীনগরে বিশেষ শুনানি অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর
|
![]() রাণীনগরে বিশেষ শুনানি অনুষ্ঠিত বৃষ্টি ভেজা বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন মৌজায় বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের নানা সমস্যার কথা শোনেন ও সেগুলো তাৎক্ষণিক ভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ বিভিন্ন মৌজার ভূমির মালিকসহ স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেবা সহজীকরণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবার বিভিন্ন নতুন পদ্ধতি বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজমানি আদায় এবং ভূমি বিষয়ক জটিল সমস্যা সম্পর্কে জমির মালিকদের জানার কোন বিকল্প নেই। জমি সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান জানতে এবং অন্যদের জানাতে জেলার প্রতিটি মৌজার ভূমির মালিকদের সচেতন করতে আগামীতেও এই ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
