|
নাসিরনগরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
|
![]() নাসিরনগরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) নাসিরনগর সরকারি কলেজ গেইট প্রাঙ্গণে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এড শামছুল হক লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তিতন ফকির,গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন,উপজেলা বিএনপি নেতা আজদু নেম্বার, এড.আরাফাত, আব্বস মিয়া,আজগর আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সরোয়ার, কুন্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, চাপরতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল আবদাল, উপজেলা যুবদল সদস্য সচিব মাসুদ চৌধুরী ও আহবায়ক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদদ্য সচিব নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকিকা তাজমহল বেগম, সাবেক ছাএনেতা মো: সোহাগ,উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া ও সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি,নাসিরনগর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও সদস্য সচিব ইয়াসিন মাহমুদ ও খাইরুল বাসার রনি,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া ও উপজেলা শ্রমিক দল নেতা মো শাহাজাহান, আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, পরে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
