ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বরিশালে ঈদুল আযহা সামনে রেখে মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট
মোঃ রানা সন্যামত
প্রকাশ: Friday, 30 May, 2025, 8:45 PM

বরিশালে ঈদুল আযহা সামনে রেখে মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট

বরিশালে ঈদুল আযহা সামনে রেখে মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট

 আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ টহল, চেকপোস্ট ও তল্লাশী কার্যক্রম চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ র‍্যাব-৮ এর আওতাধীন সকল জেলায় ২৪ ঘণ্টা বিশেষ টহল পরিচালিত হচ্ছে।
র‍্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৯ মে মধ্যরাতে বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ড, ঝালকাঠির গাবখান সেতু সংলগ্ন এলাকা এবং পটুয়াখালীর পায়রা ব্রিজ টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ইউনিফর্মধারী টহল দল দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদ উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে।

র‍্যাব-৮ এর পক্ষ থেকে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বিশৃঙ্খলাকারীকে দেখলে তাৎক্ষণিকভাবে র‍্যাবকে অবহিত করতে। যেকোনো ধরনের নাশকতা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে র‍্যাব জানিয়েছে। জননিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ র‍্যাব-৮ ঈদ উৎসব ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status