ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কর্ণফুলীর মইজ্জ‍্যারটেক গরু বাজারে এবারের বিশেষ আকর্ষণ" মরুর জাহাজ নামে খ্যাত উট "
আকাশ শীল, চট্টগ্রাম
প্রকাশ: Friday, 30 May, 2025, 8:12 PM

কর্ণফুলীর মইজ্জ‍্যারটেক গরু বাজারে এবারের বিশেষ আকর্ষণ

কর্ণফুলীর মইজ্জ‍্যারটেক গরু বাজারে এবারের বিশেষ আকর্ষণ

আর মাত্র কয়েক দিন পরে ঈদুল আজহা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কর্ণফুলীতে জমে উঠেছে পশুর হাটগুলো । কর্ণফুলী মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠে পশুর হাটে  দেশের নানা প্রান্ত থেকে কোরবানির পশু আসা শুরু করেছে। এবারের কর্ণফুলী মইজ্জ্যারটেক ঐতিহ্যবাহী ও বিখ্যাত গরুর বাজারে বিশেষ আকর্ষণ হিসাবে বেনাপোল থেকে  নিয়ে আসা হয়েছে মরুর জাহাজ খ্যাত তিনটি উট। এ উটগুলোকে গত ২৯ মে (বৃহস্পতিবার) ভোরে সীমান্তবর্তী জেলা যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী গ্রামের নাসির হোসেন খামার থেকে বিক্রয়ের উদ্দেশ্য কর্ণফুলীর মইজ্জ্যারটেক পশুর হাটে নিয়ে আসা হয়। পশুর বাজারের আসার পর থেকে দেখা যায় ছোট বড়দের উৎসুক জনতার ভীড়। দেখতে আসা সবাইকে দেখা যায় উটগুলো ঘিরে কেউ পাশে দাড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতে, কেউ  সেলফি, ভিডিও নিয়ে ব্যস্ত। 

উটগুলো দেখার দায়িত্বে থাকা মন্টু নামের একজন প্রতিনিধি জানান, আমরা প্রত্যেক বছর এই বাজারে গরু নিয়ে আসি।  বিক্রি ও ভালো হয়। নিরাপত্তা থাকায় এবারের গরুর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসাবের নিয়ে আসলাম " মরুর জাহাজ নামে খ্যাত তিনটি উট"। দাম দেয়া হয়েছে ৩০-৩৫ লাখ টাকা। 

দেখতে আসা ইমরান নামের একজন বলেন, এবাবের মইজ্জ্যারটেক গরুর বাজারে উট গুলো এনে বাজারের আরো সৌন্দর্য্য ও আকর্ষণ বেড়েছে। উট এমনে টিভিতে দেখেছি কিন্তু সরাসরি দেখতে পেরে  অনেক ভালো লাগছে।

জানতে চাইলে বাজারের ইজারাদার আকবর জানায়, আমাদের এ মইজ্জ্যারটেক বাজারটি বিখ্যাত একটি গরুর বাজার, প্রতিবছর গরু কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন, এবারের বাজারের নতুন করে  বিশেষ আকর্ষণ" মরুর জাহাজ নামে খ্যাত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যর প্রাণী 
উট নিয়ে আসা হয়েছে। আমাদের লক্ষ্য এ কোরবানির সকল ধরনের পশু রাখা। যাতে ক্রেতারা এখানে এসে গরু, ছাগল, উটের পাশাপাশি দুম্মা পেতে পারে। এবারে উট বাজারে উট নিয়ে আসায় বাজারের আকর্ষণ আরো বেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status