ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ৫ পদেই জামায়াতের নিরঙ্কুশ বিজয়
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Friday, 30 May, 2025, 8:08 PM

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ৫ পদেই জামায়াতের নিরঙ্কুশ বিজয়

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ৫ পদেই জামায়াতের নিরঙ্কুশ বিজয়

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া (বাঁয়ে ৭৬৯ভোটে) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৬৯৩ভোট পেয়ে) বিজয়ী হয়েছেন। অপর প্যানেলের বিএনপি মনোনীত  সভাপতি প্রার্থী শহিদ উজ্জামান পেয়েছেন - ৫৬৪ভোট ও সম্পাদক প্রার্থী বিএনপির সাইফুল ইসলাম মোল্লা পেয়েছেন ৬৪৮ভোট। নির্বাচনে ৭৭৪ভোট পেয়ে চতুর্থ স্থানে সদস্য নির্বাচিত হয়েছেন শ্যামল সরকার।

জানা গেছে, নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের সদস্যরা বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল) ও সহসাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহিম ও মাহদী হাসান।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সমর্থিত নীল প্যানেল থেকে সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ১১টি পদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন, সহসভাপতি পদে আবদুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন সালাহ্ উদ্দিন খান ও মহিলা সম্পাদিকা আজিজা আক্তার। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও শ্যামল সরকার।


গাজীপুর বারের প্রধান নির্বাচন কমিশনার সুলতান উদ্দিন গতকাল রাতে নির্বাচনের পূর্ণ ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২৯মে) সকাল ৯-৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোট প্রদান করেছেন বলেও নিশ্চিত করেন কমিশনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status