ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রামগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 30 May, 2025, 8:06 PM

রামগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

রামগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

৩০ মে শুক্রবার বিকাল ৩টায় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২০১৮ইং সনে ধানেরশীষ প্রতীকে বিএনপি থেকে মনোনিত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। 
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মাহাবুবুর রহমান বাহার ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল পিন্টু, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, বিএনপি নেতা ভিপি শাহ আলম, যুবদল নেতা আবুল বাশার সতু, আওরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন, পৌর ছাত্রদল আহবায়ক শাহীন আলম মুন্না ও সদস্য সচিব হুমায়ুন কবীর সাদ্দাম প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status