ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কোহলিকে ছাড়িয়ে হাশিম আমলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 6:46 PM

কোহলিকে ছাড়িয়ে হাশিম আমলা

কোহলিকে ছাড়িয়ে হাশিম আমলা

বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৭টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাশিম আমলা।
শনিবার পোর্ট এলিজাবেথে পাকিস্তানের বিপক্ষে হাশিম আমলার এ সেঞ্চুরি করেন। তবে ম্যাচে হেরে যায় তার দল দক্ষিণ আফ্রিকা।

এই সেঞ্চুরি করার পথে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার আমলা।

২৭টি সেঞ্চুরি করতে বিরাট কোহলি খেলেন ১৬৯ ইনিংস। সমান সেঞ্চুরি করতে হাশিম আমলা খেলেন ১৬৭ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে সাবেক অধিনায়ক জ্যাক ক্যালিস। তিনি ৩২৩ ম্যাচে ১৭ সেঞ্চুরিতে ১১ হাজার ৫৫০ রান সংগ্রহ করেন।

রান সংগ্রহের তালিকায় আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে ৭ হাজার ৮০৪ রান নিয়ে চার নম্বর পজিশনে আমলা। তবে ২৭টি সেঞ্চুরি করে আফ্রিকায় সেরা তিনি। ২৫টি সেঞ্চুরি করে দুইয়ে সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

শনিবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে হ্যানরিকসকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৮২ রানের জুটি গড়েন হাশিম আমলা। ৪৫ রান করে হ্যানরিকস আউট হলে তিনে ব্যাটিংয়ে নামা অভিষিক্ত রাসিস ভ্যান ডার ডুসেসকে সঙ্গে নিয়ে ১৫৫ রানের জুটি গড়েন আমলা।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন রাসিস ভ্যান ডার ডুসেস। হাসান আলীর বলে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ১০১ বলে ছয় চার ও তিন ছক্কায় ৯৩ রান করেন ডুসেস। ১২০ বলে সাত চার ও এক ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন আমলা। আমলা ও ডুসেসের কল্যাণে ২ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে আফ্রিকা।

২৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ হাফিজ ও ইমাম-উল-হকের জোড়া ফিফটিতে ৫ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান, এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল।

দলের জয়ে ৬৩ বলে আট চার ও দুই ছক্কায় অপরাজিত ৭১ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ হাফিজ। ১০১ বলে ৮৬ রান করেন ইমাম-উল-হক। এছাড়া ৪৯ রান করেন বাবর আজম। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status