ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 6:19 PM

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বিয়ের দাওয়াত খেয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন একই পরিবারের ৩ জন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের কাছে অবদা নামক স্থানে বালুবাহী মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হন।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার খায়রুল হকের ছেলে আবদুর রব খালেদ (৩৫), তার স্ত্রী ছনিয়া বেগম (২৮) ও ছেলে তাসফি হাসান (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই মোটরসাইকেলযোগে বাগাতিপাড়া উপজেলার কৈয়চারপাড়া গ্রামের ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়িতে ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে ওই ব্যক্তিরা নিজ বাড়ি আড়ানীতে ফিরছিল।

নিহত আবদুর রব খালেদ আড়ানী পৌর বাজারের বিশিষ্ট জুতা স্যান্ডেল ব্যবসায়ী। তার স্ত্রী ছনিয়া বেগম গৃহিনী, ছেলে তাসফি হাসান আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় স্কুল শিক্ষক সেলিম রেজা। তবে এ খবর লেখা পর্যন্ত লাশ ও বালুবাহী মাহিন্দ্র ঘটনাস্থলে পড়ে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status